চাঁদপুরের কচুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের পরিচালনায় সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, তথ্য সংগ্রহকারী ও ইউনিয়ন সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত