চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম এবং জেলা আনসার ব্যাটালিয়ন কমান্ডার শেফাউল হোসেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম. নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফৌজুল কবির ফজলু, এনসিপির প্রতিনিধি জহির উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ এবং লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, এ টি এম জাহেদ চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য এস এম আবু সাঈদ চৌধুরী (টিটু), যুবদল নেতা রাশেদুল হক ও মুসলিম উদ্দিন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম (শহিদ), সায়েমুল ইসলাম সিয়াম ও সাকিব আল হাসানসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ও আনসার ব্যাটালিয়ন কমান্ডারসহ অতিথিরা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরে তাঁরা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সুইমিংপুলের শুভ উদ্বোধন করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত