চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের ইছামতি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হামিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম মমিন ও মোঃ মোকারম হোসেন মুকুল। এ ছাড়া চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল “ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়।” এ কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে অবহিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা কার্যালয়, চিরিরবন্দর, দিনাজপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
চিরিরবন্দর সমাচার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত