জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী হোসেন শাহ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সহকারী সেক্রেটারি মীর স্বয়ন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম নন্দী, উপজেলা কল্যাণ ফ্রন্টের সভাপতি স্বরূপ কুমার ও সাধারণ সম্পাদক নীলরতনসহ অনেকে।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
জয়পুরহাটের ক্ষেতলালে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী হোসেন শাহ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সহকারী সেক্রেটারি মীর স্বয়ন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম নন্দী, উপজেলা কল্যাণ ফ্রন্টের সভাপতি স্বরূপ কুমার ও সাধারণ সম্পাদক নীলরতনসহ অনেকে।সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x