বগুড়ার শেরপুর থানায় পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পৃথক আরেকটি আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত