প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের সিআর পরোয়ানাভুক্ত নাসিম আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১১১৮/২৬ (তেজগাঁও) নম্বর সিআর পরোয়ানাভুক্ত আসামি নাসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিম আহমেদ শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত