ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
স্বাস্থ্যসেবার কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেন সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পর্যালোচনা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ফেনী সদর উপজেলা স্বাস্থ্য অফিসে আয়োজিত সভায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এমটি ইপিআই, পরিসংখ্যানবিদ ও টিএলসিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। সভায় মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. আকলিমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান। তিনি ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দায়িত্ব পালনে সচেতনতা ও কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় স্বাস্থ্য বিভাগের মাসিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত