চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী।
নির্বাচনকে সামনে রেখে তাঁর এই প্রার্থিতার বার্তা স্থানীয় জনসাধারণের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন।
তিনি ২নং জোয়ারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সকলের দোয়া ও সমর্থন তাঁর আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। নির্বাচনে জনগণের সমর্থন অর্জনই হবে প্রার্থীদের অন্যতম লক্ষ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত