চট্টগ্রাম জেলার ৯ ইউনিয়নের মধ্যে অন্যতম লোহাগাড়া সদর ইউনিয়ন। লোহাগাড়া ইউনিয়ন সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে সকলের কাছে বিবেচিত। তাই একজন দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য সেবক সকলের প্রত্যাশা। লোহাগাড়া গণমানুষের প্রত্যাশা, আশা আকাঙ্খা ও চাহিদা সবকিছু বিবেচনা করে লোহাগাড়া বাসীর সেবক হতে চান লোহাগাড়া বটতলীর বিশিষ্ট ব্যবসায়ী, দরবেশ হাট রোডের এম আজিজ এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর এম এ আজিজ।
এম এ আজিজ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়াও তিনি একাধিক ক্রীড়া সংগঠন, মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সাথে সংপৃক্ত থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি দরবেশহাট রোড এম এ আজিজ টাওয়ারের সত্ত্বাধিকারী ও লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সেক্রেটারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সততার সাথে পালন করে যাচ্ছেন।
একান্ত স্বাক্ষাৎকারে এম এ আজিজ বলেন- আমি লোহাগাড়াবাসীর শাসক নয়, একজন সেবক হতে চাই। আমি বিগত দিনেও বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীতেও লোহাগাড়াবাসীর উন্নয়নে কাজ করতে চাই। লোহাগাড়া ইউনিয়নকে একটি স্মার্ট, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা,মানুষের সুবিচার নিশ্চিতকরণ, নাগরিক সেবা আধুনিকায়ণ, চাদাঁবাজ ও মাদক মুক্ত ও পরিচ্ছন্ন নগরী করতে চাই। আমি সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।
আশা করছি, সকলে সর্মথন দিলে ও সহযোগিতা করলে আমি একটা স্মার্ট লোহাগাড়া উপহার দিতে পারবো ইনশা আল্লাহ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত