জনতার অনলাইন প্রেস ক্লাব

রাণীনগর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০টি পূজা মন্দিরে অনুদান প্রদান!

রাণীনগর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় ৫০টি পূজা মন্দিরে ৬০০ কেজি করে সরকারি চাল অনুদান ও দু’টি করে গাছ দেওয়া হয়েছে। আর স্থানীয় এমপির পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরের পুরোহিতদের ধুতি উপহার দেওয়া হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন। সভায় এসব অনুদান ও উপহার তুলে দেন প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।এছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাণীনগর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০টি পূজা মন্দিরে অনুদান প্রদান!

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব

0:00 0:00
1.0x