প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল চলাকালে ওয়াকওয়েতে অভিযান চালিয়ে স্কুল ড্রেস পরিহিত ১৬ জন শিক্ষার্থীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে শাহরাস্তি থানাধীন ওয়াকওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক শিক্ষার্থীদের সবাই স্কুলের পোশাক পরিহিত ছিল। তাদের মধ্যে কয়েকজন প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে। প্রত্যেকেই স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এমনকি তাদের মধ্যে কেউ কেউ স্কুলের পোশাকের ওপর বোরকা পরেও ওয়াকওয়েতে আসে বলে জানা যায়।
পরে পুলিশ আটক শিক্ষার্থীদের থানায় নিয়ে যায়। স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয়ে শিক্ষার্থীদের এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সময় কাটানোর বিষয়টি অভিভাবকদের সচেতনতা ও সন্তানদের চলাফেরার ওপর নজরদারির গুরুত্বকে সামনে এনেছে।
শিক্ষার্থীদের আটকের পর তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না কিংবা পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তা সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত