কুমিল্লা জেলা পুলিশের সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ কর্মকর্তা মোবারক হোসেন। পদোন্নতি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর কাঁধে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
এ সময় পুলিশ সুপার মোবারক হোসেনকে পদোন্নতি লাভের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নতুন পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, পদোন্নতি একজন পুলিশ সদস্যের কর্মজীবনে গুরুত্বপূর্ণ অর্জন ও স্বীকৃতি। এর মধ্য দিয়ে দায়িত্ব ও কর্তব্যের পরিধি আরও বৃদ্ধি পায়। তাই নতুন পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং জনগণের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে পেশাদার আচরণ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া।
উল্লেখ্য, সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি মোবারক হোসেনের পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন পদে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও পেশাগত দক্ষতা কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত