জনতার অনলাইন প্রেস ক্লাব

চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক
চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শরিফুল ইসলাম ও এএসআই বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার রোডের বালুর মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার টামটা ইউনিয়নের শিংয়ের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুল বাছেত ও মা ফিরোজা বেগম।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৫ এবং জিআর নং-৩৩১ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বনানী থানার মামলা নং-২৩(৮)১৭-এর জিআর পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান প্রকাশ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের নাহারা স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত অলি উল্লাহ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জিআর পরোয়ানাভুক্ত আসামিকেও যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শরিফুল ইসলাম ও এএসআই বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার রোডের বালুর মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার টামটা ইউনিয়নের শিংয়ের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুল বাছেত ও মা ফিরোজা বেগম।পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৫ এবং জিআর নং-৩৩১ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।অন্যদিকে, একই দিন ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বনানী থানার মামলা নং-২৩(৮)১৭-এর জিআর পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান প্রকাশ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের নাহারা স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত অলি উল্লাহ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জিআর পরোয়ানাভুক্ত আসামিকেও যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ পরোয়ানায় আরও ১ জন আটক
0:00 0:00
1.0x