মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারী
তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান, ২৫ হাজার সিএফটি পাথর ও ট্রাক জব্দ
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর ২০২৬, মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিট থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে উত্তোলিত পাথরের ০৭ (সাত) টি সাইট হতে আনুমানিক ২৫,০০০ সিএফটি পাথর এবং পাথর ভাঙ্গায় ব্যবহৃত ০৫ টি মেশিন জব্দ করা হয়। এছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ৪০০ সিএফটি পাথর সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) *জনাব মো: ইমরানুজ্জামান*।
এসময় টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস সহায়তা প্রদান করেন।
এ ঘটনায় ডিমলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, তিস্তা নদীর জীববৈচিত্র্য, নাব্যতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলার এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত