জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক

সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাইয়ের মৃত্যু, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাইয়ের মৃত্যু, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাইয়ের মৃত্যু, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাই আর নেই। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন
মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইফতেখারুল আলম রিপন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তাঁর বাবা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী
আলহাজ্ব মো. আব্দুল হাই মুন্সীগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘ অবদান
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি মুন্সীগঞ্জের সাধারণ মানুষের কাছে পরিচিত ও শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রেখে গেছেন স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাইয়ের মৃত্যু, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাই আর নেই। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইফতেখারুল আলম রিপন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তাঁর বাবা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই মুন্সীগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘ অবদান দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি মুন্সীগঞ্জের সাধারণ মানুষের কাছে পরিচিত ও শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রেখে গেছেন স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাইয়ের মৃত্যু, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
0:00 0:00
1.0x