পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান
মানিকগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৬:
বর্তমান সরকারের পরিবেশবান্ধব নীতি ও আধুনিক যাত্রীসেবার মান নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং আরিচা-পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি। আজ বৃহস্পতিবার সকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘাটসমূহের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাটের আধুনিক ওয়াটার বাসঘাট এবং বিআইডব্লিউটিসি’র ১, ২, ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম খতিয়ে দেখেন। জনগণের জন্য ভোগান্তিহীন ও পরিবেশবান্ধব নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন। পরবর্তীতে তিনি বিআইডব্লিউটিএ-এর কেবিন ক্রুজারে করে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এবং নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,
জনাব মোঃ মহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র জেনারেল ম্যানেজার (মেরিন) জনাব বাপ্পি কুমার অধিকারী এবং সংশ্লিষ্ট ঘাটসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী যাত্রীসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এবং নৌপথের আধুনিকায়নে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
তথ্য :
পাবলিক রিলেশন অফিসার
নৌপরিবহন মন্ত্রণালয়

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত