জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন
বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীকে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র সড়কের আইল্যান্ডে রোপণ করা গাছের চারা এবং চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নগরীর সড়ক, ফুটপাতসংলগ্ন উপযুক্ত স্থান ও উন্মুক্ত জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়ে তুলতে নগরজুড়ে পরিকল্পিত সবুজায়ন কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না; রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চারাগুলোকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, যাতে সেগুলো ভবিষ্যতে নগরীর পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সড়কের সৌন্দর্য বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নগরীর পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর পরিবেশ উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেনচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীকে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।পরিদর্শনকালে মেয়র সড়কের আইল্যান্ডে রোপণ করা গাছের চারা এবং চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নগরীর সড়ক, ফুটপাতসংলগ্ন উপযুক্ত স্থান ও উন্মুক্ত জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়ে তুলতে নগরজুড়ে পরিকল্পিত সবুজায়ন কার্যক্রম জোরদার করতে হবে।তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না; রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চারাগুলোকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, যাতে সেগুলো ভবিষ্যতে নগরীর পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে কার্যকর ভূমিকা রাখতে পারে।এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সড়কের সৌন্দর্য বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নগরীর পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর পরিবেশ উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন
0:00 0:00
1.0x