জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

সিলেট শিক্ষা বোর্ডের অনুমোদন

শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি শিক্ষাবিদ মুজিবুর রহমান

শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি শিক্ষাবিদ মুজিবুর রহমান
অধ্যক্ষ, সভাপতি, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি



১৫ অক্টোবর ২০২৬ 

সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
শিক্ষা বোর্ডের কলেজ শাখার স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪১.০০৯২.১৯.১৯২৬-এর মাধ্যমে জারি করা পত্রে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিকে পত্র অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. মজিবুর রহমান। শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জনাব কবির আহমদ। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হাই ।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গোলাপগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার প্রসারে ভূমিকা রেখে আসছে। এডহক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি শিক্ষাবিদ মুজিবুর রহমান

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
১৫ অক্টোবর ২০২৬ সিলেট প্রতিনিধি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। শিক্ষা বোর্ডের কলেজ শাখার স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪১.০০৯২.১৯.১৯২৬-এর মাধ্যমে জারি করা পত্রে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিকে পত্র অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. মজিবুর রহমান। শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জনাব কবির আহমদ। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হাই । সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গোলাপগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার প্রসারে ভূমিকা রেখে আসছে। এডহক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি শিক্ষাবিদ মুজিবুর রহমান
0:00 0:00
1.0x