জনতার অনলাইন প্রেস ক্লাব

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন

গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন মন্ত্রীর

গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন মন্ত্রীর
গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন মন্ত্রীর

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

এ সময় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে সেতুটি নির্মাণ করা হলে গজারিয়ার বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।এ সময় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে সেতুটি নির্মাণ করা হলে গজারিয়ার বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন মন্ত্রীর
0:00 0:00
1.0x