মাদারীপুর প্রতিনিধি:লিটন
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে মাদকের আখড়া দিন দিন বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উপদ্রব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ঝিকরহাটি গ্রামের বিভিন্ন পয়েন্টে এখন প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে এলাকার যুবসমাজ ও উঠতি বয়সী তরুণেরা দ্রুত ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকার জোগান দিতে গিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং নানা ধরনের সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডও আশঙ্কাজনকভাবে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিভাবকদের মধ্যে এখন চরম উৎকণ্ঠা কাজ করছে।
এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ ও সচেতন সমাজ মাদকের এই অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা অতি দ্রুত মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি দৃষ্টি আকর্ষণ করে মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত