জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার
শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত হতে পারে এমন বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫৫) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে শার্শার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি ব্যবহৃত স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল শালু কাপড়, দুটি লাল রঙের ব্যবহৃত সুতা ও একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে পুলিশের অভিযোগ। তাঁরা পুনরায় একই ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও জানান, উদ্ধার করা কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত হতে পারে এমন বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত আমিন উদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫৫) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে শার্শার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করা হয়।অভিযানে তাঁদের হেফাজত থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি ব্যবহৃত স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল শালু কাপড়, দুটি লাল রঙের ব্যবহৃত সুতা ও একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে পুলিশের অভিযোগ। তাঁরা পুনরায় একই ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন।তিনি আরও জানান, উদ্ধার করা কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন আটক, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার
0:00 0:00
1.0x