বিশ্বনাথ পৌরসভার হরিকলস গ্রামের হাজী হাসমত উল্লার বাসা থেকে ৪টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা চু*রির অ"ভি'যোগে তামান্না বেগম নামের এক নারীকে গ্রে*ফতার করেছে পুলিশ।
জানা যায়, মা*মলার বাদী বিশ্বনাথ পৌরসভার হরিকলস এলাকায় একটি বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী প্রবাসে থাকেন। বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তামান্না বেগম। গত ৮ অক্টোবর বাসা থেকে ৪টি স্যামসাং মোবাইল ফোন, প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, দুইটি কানের দুল এবং নগদ এক লাখ টাকা চু*রি হয়। এর পর থেকে তামান্না বেগমকে খুঁজে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে বাদীকে বিভিন্নভাবে ভ'য়'ভী'তি ও হু*মকি দেয়। এ ঘটনায় তামান্না বেগমকে আসামি করে থানায় মা*মলা দায়ের করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত