নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজার এলাকায় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ড. আতিক মোজাহিদের পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
খড়িবাড়ি বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল ফেরদৌস ও সদস্য সচিব আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
তারা আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ উদ্যোগের ফলে অসহায় পরিবারগুলো উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ী, কুড়িগ্রাম

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত