সাতবাড়ীয়া প্রতিনিধি: উপজেলার সাতবাড়ীয়া নাজিরহাট সংলগ্ন মুন্সিভিটা এলাকায় শুক্রবার দুপুরে শামসুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় বাড়িটি পুড়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগের মুখে পড়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিত জানা যায়নি।
স্থান: মুন্সিভিটা, সাতবাড়ীয়া নাজিরহাট সংলগ্ন এলাকা।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত