জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার
শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারের ‘হ্যালো গার্লস’ নামের একটি কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৮ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারের ‘হ্যালো গার্লস’ নামের একটি কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৮ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার
0:00 0:00
1.0x