জনতার অনলাইন প্রেস ক্লাব

রংপুরে হোটেল কক্ষে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে প্রেরণ

রংপুরে হোটেল কক্ষে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে প্রেরণ

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক দুই পুলিশ সদস্য হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়।

পরে কক্ষটি তল্লাশি করে খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। অভিযান শেষে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রংপুরে হোটেল কক্ষে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।আটক দুই পুলিশ সদস্য হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়।পরে কক্ষটি তল্লাশি করে খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। অভিযান শেষে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রংপুরে হোটেল কক্ষে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে প্রেরণ
0:00 0:00
1.0x