জনতার অনলাইন প্রেস ক্লাব

এই বাংলাদেশ সবার ধর্মীয় পরিচয় কোন বৈষম্য থাকবে না মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান

এই বাংলাদেশ সবার ধর্মীয় পরিচয় কোন বৈষম্য থাকবে না  মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান

‘এই বাংলাদেশ সবার, ধর্মীয় পরিচয়ে কোনো বৈষম্য থাকবে না’—মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রী রাজীব আহসান

“এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই রাষ্ট্র বাংলাদেশ আপনার, আমার—সবার।”

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

এদিন তিনি উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন—এই প্রতিশ্রুতি রইল।”

মন্দির পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে তিনটি মন্দিরে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন এবং সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম।

অনুষ্ঠানে হিন্দু, বৈদ্য ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এই বাংলাদেশ সবার ধর্মীয় পরিচয় কোন বৈষম্য থাকবে না মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
‘এই বাংলাদেশ সবার, ধর্মীয় পরিচয়ে কোনো বৈষম্য থাকবে না’—মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রী রাজীব আহসান“এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই রাষ্ট্র বাংলাদেশ আপনার, আমার—সবার।”শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।এদিন তিনি উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির পরিদর্শন করেন।প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন—এই প্রতিশ্রুতি রইল।”মন্দির পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে তিনটি মন্দিরে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন এবং সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম।অনুষ্ঠানে হিন্দু, বৈদ্য ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এই বাংলাদেশ সবার ধর্মীয় পরিচয় কোন বৈষম্য থাকবে না মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান
0:00 0:00
1.0x