শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল কর্মী সজিব সরকার
নীলফামারীর ডোমার উপজেলার ৪ নং জোড়াবাড়ী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. সজিব সরকার। তিনি জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মো. সজিব সরকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। জোড়াবাড়ী ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জোড়াবাড়ী ইউনিয়ন একটি শান্তিপ্রিয় জনপদ। এখানে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, উসকানি কিংবা ধর্মীয় বিভেদ যেন সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মো. সজিব সরকার আরও বলেন, জোড়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ থেকে তিনি আমন্ত্রণপত্র পেয়েছেন। সুযোগ অনুযায়ী পূজামণ্ডপগুলোতে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই মিলে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। এ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে।
পরিশেষে, জোড়াবাড়ী ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বী সকল ভাই ও বোনকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. সজিব সরকার।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত