জনতার অনলাইন প্রেস ক্লাব

"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান
কপি পোস্ট ধন্যবাদ

মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী

"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

"পরিচ্ছন্ন স্কুল, সুস্থ জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের সুস্থ স্বাস্থ্য সুরক্ষায় স্কুলের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) সকালে ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বিদ্যালয়ের আশেপাশে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আলাল, সাংগঠনিক সম্পাদক শাহিন হাসানসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব বলেন, "ডেঙ্গু প্রতিরোধে বড় কোনো উদ্যোগের পাশাপাশি ছোট ছোট সচেতনতামূলক কাজও গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সুস্থ পরিবেশই দেয় না, বরং তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে।"

ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন বলেন, "বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়, শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশে পাঠদান ও শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।"

স্থানীয় সচেতন নাগরিকগণ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে উঠবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান"পরিচ্ছন্ন স্কুল, সুস্থ জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের সুস্থ স্বাস্থ্য সুরক্ষায় স্কুলের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) সকালে ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বিদ্যালয়ের আশেপাশে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আলাল, সাংগঠনিক সম্পাদক শাহিন হাসানসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ বিষয়ে ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব বলেন, "ডেঙ্গু প্রতিরোধে বড় কোনো উদ্যোগের পাশাপাশি ছোট ছোট সচেতনতামূলক কাজও গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সুস্থ পরিবেশই দেয় না, বরং তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে।"ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন বলেন, "বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়, শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশে পাঠদান ও শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।"স্থানীয় সচেতন নাগরিকগণ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে উঠবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" - ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x