জনতার অনলাইন প্রেস ক্লাব

গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের

গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের
গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের

গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের

বিশ্বের মানুষ মানব রচিত ব্যবস্থার কারণে আল্লাহর আযাব-গজবের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।  তিনি বলেন, গণতন্ত্রসহ মানব রচিত বিভিন্ন ব্যবস্থার পরিবর্তে জীবনের সব ক্ষেত্রে পবিত্র আলকুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে ‘আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে’ শীর্ষক কল্যাণ ও মুক্তি সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ মানব রচিত ব্যবস্থা ও কোরআনবিরোধী সংবিধান অনুসরণের মাধ্যমে আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসক-কর্তৃত্বের আসনে বসিয়েছে। তাঁর মতে, এ কারণেই মানুষ দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, হত্যা, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো সমস্যার কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতা ও আধিপত্য বিস্তার, অর্থ-সম্পদের লোভ এবং দলীয় ও জাতীয়তাবাদী সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী সমাজের আমীর বলেন, আল্লাহর আযাব-গজব, অশান্তি ও মহাক্ষতি থেকে বাঁচার একমাত্র পথ হলো মানব রচিত ব্যবস্থার পরিবর্তে পবিত্র আলকুরআনকে জীবনের সব ক্ষেত্রে সংবিধান হিসেবে গ্রহণ করা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি এটিকে ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসলামী সমাজ গণতন্ত্রসহ মানব রচিত বিভিন্ন ব্যবস্থার বিরোধিতা করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজের সঙ্গে যুক্ত হয়ে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

ইসলামী সমাজের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বশীল ডা. সোলায়মান কবীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, নুরুদ্দিন, মো. আজমুল হক, মিনহাজ উদ্দিন মিলন, মো. সোহেল, মোস্তফা জামিল সাদ, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ সোলেমান কবির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরেরবিশ্বের মানুষ মানব রচিত ব্যবস্থার কারণে আল্লাহর আযাব-গজবের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।  তিনি বলেন, গণতন্ত্রসহ মানব রচিত বিভিন্ন ব্যবস্থার পরিবর্তে জীবনের সব ক্ষেত্রে পবিত্র আলকুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে।শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে ‘আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে’ শীর্ষক কল্যাণ ও মুক্তি সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ মানব রচিত ব্যবস্থা ও কোরআনবিরোধী সংবিধান অনুসরণের মাধ্যমে আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসক-কর্তৃত্বের আসনে বসিয়েছে। তাঁর মতে, এ কারণেই মানুষ দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে।তিনি আরও বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, হত্যা, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো সমস্যার কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতা ও আধিপত্য বিস্তার, অর্থ-সম্পদের লোভ এবং দলীয় ও জাতীয়তাবাদী সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।ইসলামী সমাজের আমীর বলেন, আল্লাহর আযাব-গজব, অশান্তি ও মহাক্ষতি থেকে বাঁচার একমাত্র পথ হলো মানব রচিত ব্যবস্থার পরিবর্তে পবিত্র আলকুরআনকে জীবনের সব ক্ষেত্রে সংবিধান হিসেবে গ্রহণ করা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি এটিকে ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসলামী সমাজ গণতন্ত্রসহ মানব রচিত বিভিন্ন ব্যবস্থার বিরোধিতা করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজের সঙ্গে যুক্ত হয়ে কোরআনের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।ইসলামী সমাজের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বশীল ডা. সোলায়মান কবীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, নুরুদ্দিন, মো. আজমুল হক, মিনহাজ উদ্দিন মিলন, মো. সোহেল, মোস্তফা জামিল সাদ, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ সোলেমান কবির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাজীপুরে ইসলামী সমাজের সমাবেশ, কোরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান আমীরের
0:00 0:00
1.0x