জনতার অনলাইন প্রেস ক্লাব

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে

আমজাদ হোসেন মিঠু,

নিজস্ব প্রতিবেদক:

চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএফ (ISF) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল।

আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (ISF)-এর উদ্যোগে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো—বিশ্বমঞ্চে দেশের ফুটবলের বর্তমান অবস্থান ও খেলার মান মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

এর আগে টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম দেশের স্কুল ফুটবলের আন্তর্জাতিক যাত্রার বিভিন্ন দিক এবং দলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এবারের দলে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, দলের অন্যতম সদস্য শ্রীনগরের কৃতি সন্তান লাবিব খান। তিনি হাঁসড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খানের একমাত্র পুত্র। তাঁর এই অর্জনে স্থানীয় অঙ্গনে আনন্দের জোয়ার  বইছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু,নিজস্ব প্রতিবেদক:চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএফ (ISF) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল।আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (ISF)-এর উদ্যোগে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।এই টুর্নামেন্টে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো—বিশ্বমঞ্চে দেশের ফুটবলের বর্তমান অবস্থান ও খেলার মান মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।এর আগে টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম দেশের স্কুল ফুটবলের আন্তর্জাতিক যাত্রার বিভিন্ন দিক এবং দলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এবারের দলে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, দলের অন্যতম সদস্য শ্রীনগরের কৃতি সন্তান লাবিব খান। তিনি হাঁসড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খানের একমাত্র পুত্র। তাঁর এই অর্জনে স্থানীয় অঙ্গনে আনন্দের জোয়ার  বইছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে
0:00 0:00
1.0x