জনতার অনলাইন প্রেস ক্লাব

উপশিরোনাম: বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় রাফি উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান, ডুবুরি দলকে খবর

গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ

গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ
গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবক্কর সিদ্দিক রাফি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাজারসংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবুবক্কর সিদ্দিক রাফি যশোর জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই ও এক বোনের মধ্যে রাফি দ্বিতীয়। পরিবারের সঙ্গে গজারিয়ার ভাটেরচর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। একপর্যায়ে নদীর পানিতে সে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবক্কর সিদ্দিক রাফি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাজারসংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ আবুবক্কর সিদ্দিক রাফি যশোর জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই ও এক বোনের মধ্যে রাফি দ্বিতীয়। পরিবারের সঙ্গে গজারিয়ার ভাটেরচর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। একপর্যায়ে নদীর পানিতে সে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ
0:00 0:00
1.0x