জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

সিলেটে শিক্ষক সমিতির জরুরি সভা

শিক্ষক এনামুল হককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

 শিক্ষক এনামুল হককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট।

১৮/১০/২০২৬ 

গোলাপগঞ্জ উপজেলার মসলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ এনামুল হককে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং তাঁকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিশ), সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাশিশ সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব মোঃ গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশিশ সিলেট জেলার সভাপতি অধ্যক্ষ জনাব আহমদ আলী।

সভায় বক্তারা প্রধান শিক্ষক এনামুল হকের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

 একই সঙ্গে প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রধান শিক্ষককে কারাগার থেকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সিলেট-৬ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। 

বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রধান শিক্ষক এনামুল হকের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।

সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষকসমাজের সম্মান ও ন্যায়সংগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শিক্ষক এনামুল হককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক, সিলেট।১৮/১০/২০২৬ গোলাপগঞ্জ উপজেলার মসলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ এনামুল হককে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং তাঁকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিশ), সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন বাশিশ সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব মোঃ গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশিশ সিলেট জেলার সভাপতি অধ্যক্ষ জনাব আহমদ আলী।সভায় বক্তারা প্রধান শিক্ষক এনামুল হকের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রধান শিক্ষককে কারাগার থেকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সিলেট-৬ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রধান শিক্ষক এনামুল হকের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হবে।সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষকসমাজের সম্মান ও ন্যায়সংগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষক এনামুল হককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
0:00 0:00
1.0x