শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
১৮ অক্টোবর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান রোধে বিজিবির একটি টহল দল শ্রীবরদী উপজেলার কুমারগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পাচারের সাথে জড়িত ৩ জন পলাতক আসামির বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত