জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু,

কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু,
নিহত দুই শুশুর ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো - ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে সাদিয়া (৪) এবং বিল্লাল হোসেনের মেয়ে সামিরা (৫)। সামিরা চট্টগ্রাম থেকে শারদীয় দুর্গাপূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু,

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতরা হলো - ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে সাদিয়া (৪) এবং বিল্লাল হোসেনের মেয়ে সামিরা (৫)। সামিরা চট্টগ্রাম থেকে শারদীয় দুর্গাপূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু,
0:00 0:00
1.0x