চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।।
রোববার (১৮ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পুজা মন্ডপে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শনের সময় নির্বাহী কর্মকর্তা হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দ বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পূজামন্ডপে শিক্ষাবিদ অরুন পাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি শিক্ষাবিদ সুমন মজুমদারসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত