জনতার অনলাইন প্রেস ক্লাব

লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ

লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। রবিবার (১৮ অক্টোবর) রাতে তিনি উপজেলার পদুয়াসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি মণ্ডপের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

​পরিদর্শনকালে ওসি মোহাম্মদ আবদুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, "আমরা সকলে এদেশের নাগরিক। আবহমান কাল ধরে চলা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই আমাদের প্রতিটি উৎসব মুখর পরিবেশে পালন করতে হবে।" উৎসবটি নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় প্রশাসন, উদযাপন কমিটি এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি শিক্ষাবিদ সুমন মজুমদার হিরু, তনু দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দয়াল কৃষ্ণ দাশ, পদুয়া বাসুদেব মন্দিরের সভাপতি শানু ধর, সাধারণ সম্পাদক তমাল কৃষ্ণ দাশ, লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ।

​এছাড়াও পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দির পূজা কমিটির টুন্টু দাশ, সাধারণ সম্পাদক রাজিব দাশ, অর্থ সম্পাদক রিপন দাশসহ স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। রবিবার (১৮ অক্টোবর) রাতে তিনি উপজেলার পদুয়াসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি মণ্ডপের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।​পরিদর্শনকালে ওসি মোহাম্মদ আবদুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, "আমরা সকলে এদেশের নাগরিক। আবহমান কাল ধরে চলা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই আমাদের প্রতিটি উৎসব মুখর পরিবেশে পালন করতে হবে।" উৎসবটি নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় প্রশাসন, উদযাপন কমিটি এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি শিক্ষাবিদ সুমন মজুমদার হিরু, তনু দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দয়াল কৃষ্ণ দাশ, পদুয়া বাসুদেব মন্দিরের সভাপতি শানু ধর, সাধারণ সম্পাদক তমাল কৃষ্ণ দাশ, লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ। ​এছাড়াও পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দির পূজা কমিটির টুন্টু দাশ, সাধারণ সম্পাদক রাজিব দাশ, অর্থ সম্পাদক রিপন দাশসহ স্থানীয় বিভিন্ন পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ
0:00 0:00
1.0x