সোনাগাজীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতি'বাদ করায় বাবার ওপর হাম*লা, চট্টগ্রামে চিকিৎসাধীন-
জনতার অনলাইন প্রেস ক্লাব।
স্টাফ রিপোর্টার..
ফেনী সোনাগাজীতে মেয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষীগঞ্জ গ্রামের জরবা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গু'রুতর আ'হত মনোয়ারুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুল ইসলামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসপিয়া আক্তার মাদ্রাসায় যাতায়াতের পথে অটোরিকশাচালক একই গ্রামের ফারুকের বিরুদ্ধে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করে।
বিষয়টি জানার পর বুধবার মনোয়ারুল ইসলাম লক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইলকে জানান। পরে অধ্যক্ষ ফারুককে ডেকে সতর্ক করেন।
এর জেরে বৃহস্পতিবার ফারুকের ভাই তারেক মনোয়ারুলের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী সদর হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোয়ারুলের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশেম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ হলে তারা জানান ,যেভাবে দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, ইভটিজিং, মানুষ অপহরণ, নারী নির্যাতন সবকিছু চলছে। সঠিকভাবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আজও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থার নেতৃবৃন্দ বলেন, যেখানে মানবতা লঙ্ঘন হবে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা এন্ড লিগ্যাল এইড উপস্থিত থাকবেন।
ইভটিজিং কারীর যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই অভিযোগ লেখা পর্যন্ত ইভটিজিং কারী কে ও তার ভাইকে মুঠোফোনে খুঁজে পাওয়া যায় নাই।
পরবর্তীতে আরো বিস্তারিত আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত