জনতার অনলাইন প্রেস ক্লাব

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন:

পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।   আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন নিজে এই তথ্য নিশ্চিত করেন।   পোস্টে তিনি উল্লেখ করেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।”   সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশকারীদের উদ্দেশে তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”   ভবিষ্যৎ কাজের পরিকল্পনা ও প্রত্যয় ব্যক্ত করে ইশরাক হোসেন আরও বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরো জোরদার হবে।”   দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন:

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব

0:00 0:00
1.0x