জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন 

আগামীকাল মঙ্গলবার

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার ২০ অক্টোবর রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকাল ৩টায় মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তৃতা দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক রবিবার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। 

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবারপ্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার ২০ অক্টোবর রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকাল ৩টায় মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তৃতা দেবেন।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক রবিবার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার
0:00 0:00
1.0x