কিশোর গ্যাং, মাদক ও অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত সচেতনতামূলক পোস্টারে অভিভাবকদের প্রতি জরুরি বার্তা দেওয়া হয়েছে।
পোস্টারে বলা হয়েছে - "আপনার আদরের সন্তানটিও চুরি, ছিনতাই, ইভ টিজিং এবং মাদক সেবন কিংবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত নয় তো?"
অভিভাবকদের খেয়াল রাখতে বলা হয়েছে:
- আপনার সন্তানটি কোথায় যায়?
- কাদের সাথে মিশে?
- ঠিকমতো ক্লাস করছে কিনা?
- আপনাকে ফাঁকি দিয়ে বেআইনি ফোন কারবারে লিপ্ত হচ্ছে কিনা?
- তার কাছে কোনো ধারালো কিংবা আগ্নেয়াস্ত্র আছে কিনা?
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আহ্বান, আপনার সন্তানকে বিপথগামী ব্যক্তি, সংগঠন ও দলের সংস্পর্শ হতে বিরত রাখুন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি সন্তান নষ্ট হওয়া মানে একটি পরিবার ধ্বংস হওয়া। পরিবার সচেতন হলেই কিশোর গ্যাং ও মাদক অনেকটা প্রতিরোধ করা সম্ভব।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত