জনতার অনলাইন প্রেস ক্লাব

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক
অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির জেলা প্রশাসক পরিদর্শনকালে ছবি চিত্র

চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমীর দিন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কড়ইয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, ওসি (তদন্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি)।

এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সেলিম পাটোয়ারী এবং কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় জেলা প্রশাসক মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজার আয়োজন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, মহাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পূজা, কুমারী পূজা ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। কড়ইয়া মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমীর দিন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কড়ইয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, ওসি (তদন্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি)।এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সেলিম পাটোয়ারী এবং কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।এ সময় জেলা প্রশাসক মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজার আয়োজন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান।উল্লেখ্য, মহাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পূজা, কুমারী পূজা ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। কড়ইয়া মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক
0:00 0:00
1.0x