জনতার অনলাইন প্রেস ক্লাব

রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন ৫০ নামে এক ব্যক্তিকে

রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন ৫০ নামে এক ব্যক্তিকে

রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল আলম রতন বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

​নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল আলম রতন পূর্বে একটি এনজিওতে চাকরি করতেন, যা ছেড়ে দেওয়ার পর বর্তমানে তিনি বেকার ছিলেন। সোমবার বিকেলে ফখরুল বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত ও উদ্ধার করে। বর্তমানে তারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।

​কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, পূর্বশত্রুতার জেরে বা অন্য কোনো কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন ৫০ নামে এক ব্যক্তিকে

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল আলম রতন বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।​নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল আলম রতন পূর্বে একটি এনজিওতে চাকরি করতেন, যা ছেড়ে দেওয়ার পর বর্তমানে তিনি বেকার ছিলেন। সোমবার বিকেলে ফখরুল বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত ও উদ্ধার করে। বর্তমানে তারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।​কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, পূর্বশত্রুতার জেরে বা অন্য কোনো কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির বাইরে ফখরুল আলম রতন ৫০ নামে এক ব্যক্তিকে
0:00 0:00
1.0x