দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলার উদ্যোগে আজ ২০.১০.২০২৬ ইং সকাল ৭.০০ টায় এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক। তিনি তাঁর বক্তব্য ট্রেড ইউনিয়নের গুরুত্ব ও শ্রমিকদের অধিকার আদায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক কল্যাণে একটি শক্তিশালী ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। ট্রেড ইউনিয়ন কেবল দাবি আদায়ের হাতিয়ার নয়, বরং শ্রমিকদের ঐক্যবদ্ধ করার মূল ভিত্তি।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিকদের সৎ ও দ্বীনি জীবন গঠনে জোর দিয়ে বলেন, প্রতিটি গ্রাম ও মহল্লায় শ্রমিকদের মাঝে নিয়মিত কোরআন শিক্ষা ও তালিমের ব্যবস্থা করতে হবে। এবং প্রতি মাসে সভা আয়োজনের মাধ্যমে শ্রমিকদের নিজেদের মধ্যকার সম্পর্ক, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান।
দিনাজপুর সদর উপজেলা সভাপতি জনাব জুয়েল রানা-র সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সেক্রেটারি আবু বকর সিদ্দিক ও হোসেন আলী। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিক সমাজের মানোন্নয়ন, নৈতিক শিক্ষা প্রসার এবং শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

মতামত