জনতার অনলাইন প্রেস ক্লাব

ধর্মসভা মন্দিরে দশ লাখ টাকা অনুদান, সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়, রংপুরে প্রধানমন্ত্রী।

ধর্মসভা মন্দিরে দশ লাখ টাকা অনুদান, সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়, রংপুরে প্রধানমন্ত্রী।

রংপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান দেন তিনি। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুপাশে সমবেত হাজারো মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানুষ ধর্মের ভিত্তিতে যুদ্ধ করেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। তবে কিছু রাজনৈতিক দল এই সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার এই উদ্যোগে আপনারা কি আমার সঙ্গে আছেন? জবাবে উপস্থিত জনতা হাত উঁচিয়ে সমর্থন জানান।

তারেক রহমান আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষক কার্ড চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।

এ ছাড়া সফরে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম,রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা উঠে আসে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ধর্মসভা মন্দিরে দশ লাখ টাকা অনুদান, সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়, রংপুরে প্রধানমন্ত্রী।

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
রংপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান দেন তিনি। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুপাশে সমবেত হাজারো মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানুষ ধর্মের ভিত্তিতে যুদ্ধ করেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। তবে কিছু রাজনৈতিক দল এই সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার এই উদ্যোগে আপনারা কি আমার সঙ্গে আছেন? জবাবে উপস্থিত জনতা হাত উঁচিয়ে সমর্থন জানান।তারেক রহমান আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষক কার্ড চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে সরকার।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।এ ছাড়া সফরে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম,রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা উঠে আসে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ধর্মসভা মন্দিরে দশ লাখ টাকা অনুদান, সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়, রংপুরে প্রধানমন্ত্রী।
0:00 0:00
1.0x