জনতার অনলাইন প্রেস ক্লাব

দূর্গা পূজা

রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকের

রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকের

রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকের

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ১২৯টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। কাঁসর-ঘণ্টা, ধূপ ও বেলপাতার মিলিত আবাহনে প্রতিটি পূজামণ্ডপে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

সন্ধ্যারতির নিবিড় মুহূর্তে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি একান্তে কথা বলেন।

রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সরকার অরুণ যদু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির মহিলা দলের সভাপতি মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, যুব দলের আহ্বায়ক আব্দুস কুদ্দুস, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ, রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, সুমন রায়, রতন মহন্ত, ডন রায় ও তপন রায়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্দিরের সকল সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, আনসার বাহিনীর কর্মকর্তা, বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হরিজন সম্প্রদায়ের মুখপাত্র রানা হরিদাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকেরকুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ১২৯টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। কাঁসর-ঘণ্টা, ধূপ ও বেলপাতার মিলিত আবাহনে প্রতিটি পূজামণ্ডপে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।সন্ধ্যারতির নিবিড় মুহূর্তে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি একান্তে কথা বলেন।রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সরকার অরুণ যদু।আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির মহিলা দলের সভাপতি মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, যুব দলের আহ্বায়ক আব্দুস কুদ্দুস, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ, রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, সুমন রায়, রতন মহন্ত, ডন রায় ও তপন রায়।অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্দিরের সকল সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, আনসার বাহিনীর কর্মকর্তা, বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হরিজন সম্প্রদায়ের মুখপাত্র রানা হরিদাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজারহাটে ১২৯ মণ্ডপে দুর্গা উৎসব দুস্থদের মাঝে বস্ত্র উপহার জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x