জনতার অনলাইন প্রেস ক্লাব

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন নজরুল ইসলাম রাজু

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন নজরুল ইসলাম রাজু

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন নজরুল ইসলাম রাজু


 সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাজু।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নগর পূজা উদযাপন কমিটির পরিচালনায় পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নজরুল ইসলাম রাজু বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সম্প্রীতি বজায় রাখা এবং একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আবদুল শহিদ, মেরাজ, কলিম, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পাম্পু কান্তি দাস, পীযূষ কান্তি দাস (সেন্টু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবের এ পরিবেশ বজায় রাখতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন নজরুল ইসলাম রাজু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
 সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাজু।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নগর পূজা উদযাপন কমিটির পরিচালনায় পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে নজরুল ইসলাম রাজু বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।তিনি আরও বলেন, শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সম্প্রীতি বজায় রাখা এবং একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা সবার দায়িত্ব।এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আবদুল শহিদ, মেরাজ, কলিম, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পাম্পু কান্তি দাস, পীযূষ কান্তি দাস (সেন্টু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবের এ পরিবেশ বজায় রাখতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন নজরুল ইসলাম রাজু
0:00 0:00
1.0x