জনতার অনলাইন প্রেস ক্লাব

শ্রীনগরে ডিবি পুলিশের অভিযানে ল্যাপটপ ও কালার প্রিন্টার উদ্ধার ঢাকায় নকল টাকা সরবরাহের অভিযোগ

মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার


মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় মোঃ শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে নকল তৈরি ২০০ টাকার নোটসহ মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে জনৈক মজিবুর রহমানের পশ্চিম দোয়ারি একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষ থেকে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্রাবন হোসেন ভাগ্যকুল মান্দ্রা এলাকার বাসিন্দা। তিনি মজিবুর রহমানের ছেলে।
পুলিশের দাবি, শ্রাবন নির্দিষ্ট অর্থের বিনিময়ে নকল টাকা তৈরি করে তা ঢাকায় পৌঁছে দিতেন।
অভিযানে তার কাছ থেকে নকল তৈরি ২০০ টাকার নোটের মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ এবং একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় মোঃ শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে নকল তৈরি ২০০ টাকার নোটসহ মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে জনৈক মজিবুর রহমানের পশ্চিম দোয়ারি একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষ থেকে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রাবন হোসেন ভাগ্যকুল মান্দ্রা এলাকার বাসিন্দা। তিনি মজিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি, শ্রাবন নির্দিষ্ট অর্থের বিনিময়ে নকল টাকা তৈরি করে তা ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে তার কাছ থেকে নকল তৈরি ২০০ টাকার নোটের মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ এবং একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x