মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ফেন্সিডিলজাতীয় WINCEREX-এর ৬ বোতলসহ রতন মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মোঃ রহিমের মালিকানাধীন ‘তাহমিদ অটো পার্টস’ দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানকালে রতন মাঝিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ফেন্সিডিলজাতীয় WINCEREX-এর ৬ বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রতন মাঝি ভোলার চরফ্যাশন থানার আসলামপুর এলাকার হানিফ মাঝির ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সদর থানাধীন দক্ষিণ ইসলামপুরের খুকির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

মতামত