জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় সহকারী কমিশনার ভূমি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

কচুয়ায় সহকারী কমিশনার ভূমি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
কচুয়ায় সহকারী কমিশনার ভূমি মোঃ আবু নাছির।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে নিয়ে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণ।

প্রতিবাদকারীরা জানান, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে সম্মানিত একজন সরকারি কর্মকর্তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা ছিল সৌজন্যমূলক এবং জনগণের আবেগের প্রতি সম্মান প্রদর্শন। একটি নতুন ইউনিয়ন গঠন একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া, যা জনগণের মতামতের ভিত্তিতে এবং বিভিন্ন সমীক্ষা সমাপনান্তে নির্বাচন কমিশন ও সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গেজেটের মাধ্যমে হয়ে থাকে। তার বক্তব্যে তিনি ইউনিয়নের নাম সংক্রান্ত বিষয়ে কোনো ঘোষণা দেননি। তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

এলাকাবাসী আরও জানান, কচুয়া পৌরসভা সহ উপজেলার সর্বস্তরের জনগণ সাক্ষী, আমাদের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবু নাছির স্যার অত্যন্ত ভালো, সৎ ও জনবান্ধব একজন মানুষ। তিনি কচুয়ায় যোগদানের পর থেকে ভূমি সংক্রান্ত সেবা অত্যন্ত স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দিয়ে আসছেন। সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকে।

একজন ভালো ও সৎ মানুষের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় সহকারী কমিশনার ভূমি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে নিয়ে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণ।প্রতিবাদকারীরা জানান, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে সম্মানিত একজন সরকারি কর্মকর্তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা ছিল সৌজন্যমূলক এবং জনগণের আবেগের প্রতি সম্মান প্রদর্শন। একটি নতুন ইউনিয়ন গঠন একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া, যা জনগণের মতামতের ভিত্তিতে এবং বিভিন্ন সমীক্ষা সমাপনান্তে নির্বাচন কমিশন ও সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গেজেটের মাধ্যমে হয়ে থাকে। তার বক্তব্যে তিনি ইউনিয়নের নাম সংক্রান্ত বিষয়ে কোনো ঘোষণা দেননি। তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।এলাকাবাসী আরও জানান, কচুয়া পৌরসভা সহ উপজেলার সর্বস্তরের জনগণ সাক্ষী, আমাদের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবু নাছির স্যার অত্যন্ত ভালো, সৎ ও জনবান্ধব একজন মানুষ। তিনি কচুয়ায় যোগদানের পর থেকে ভূমি সংক্রান্ত সেবা অত্যন্ত স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দিয়ে আসছেন। সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকে।একজন ভালো ও সৎ মানুষের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় সহকারী কমিশনার ভূমি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
0:00 0:00
1.0x